সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশু দগ্ধ : রেফার্ড

  • আপলোড তারিখঃ ২০-০৩-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশু দগ্ধ : রেফার্ড
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা চক্ষু হাসপাতাল এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে আলিফ ও পিংকি নামের দুই শিশু গুরুত্বর আহত হয়েছে। আহত দুই শিশুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে চক্ষু হাসপাতাল এলাকার শরিফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। আলিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে রেফার্ড করেন। আহত শিশু আলিফ চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ার মৃত সাইফুল ইসলামের ছেলে এবং চুয়াডাঙ্গা একাডেমী স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। অপর শিশু চুয়াডাঙ্গা হকপাড়ার দিনিপ কুমারের মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী পিংকি (১১)। জানা গেছে, চক্ষু হাসপাতাল এলাকার শরিফুল ইসলামের বাড়িতে কাজ করেন পিংকির মা। সেই সুবাদে পিংকি ও তার প্রতিবেশী ছেলে আলিফ শরিফুল ইসলামের বাড়িতে পিংকির মার সাথে যায়। এ সময় তারা বাড়ির তৃতীয় তলায় গেলে ওই বিল্ডিং এর সাথেই ৩৩ হাজার ভোল্টেজের শক্তিশালী বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে শিশু আলিফের গায়ে আগুন ধরে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিটে আলিফের বুক, পিঠ, দুই হাতসহ শরীরের অধিকাংশ স্থানে ঝলসে যায়। এ সময় তার সাথে থাকা শিশু পিংকির চুলে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা দুই শিশুকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত শিশু আলিফের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরে চার ভাগের তিন ভাগই পুড়ে গেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে। অপরদিকে, আহত শিশু পিংকি অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন এই চিকিৎসক। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান