সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দু’টি ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ২০-০৩-২০১৯ ইং
দু’টি ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মোবাইল কোর্টের অভিযান আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার দু’টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ফাঁপা ইট প্রস্তুত না করার অপরাধে মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। জানা গেছে, মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেনের নেতৃত্বে একটি টিম আলমডাঙ্গার মুন্সিগঞ্জের নিকটবর্তী এডিবি ব্রিকস ও বন্ডবিলের টিএনবি ব্রিকসে মোবাইল কোর্ট পরিচালনা করেন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩’র ৫ ধারার ৩ উপধারায় ইটের কাঁচামাল হিসেবে মাটির ব্যবহার হ্রাস করার উদ্দেশ্যে আধুনিক ইটভাটায় কমপক্ষে ৫০ ভাগ ফাঁপা ইট প্রস্তুতের নির্দেশ রয়েছে। অথচ ওই দুটি ইটভাটা আইন অমান্য করে ফাঁপা ইট প্রস্তুত করছে না। এ অপরাধে মোবাইল কোর্টে এডিবি ব্রিকসের মালিক আসিরুল ইসলাম সেলিমকে ৫০ হাজার ও টিএনবি ব্রিকসের মালিক ঠান্ডু রহমানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান