সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফুলবগাদিতে পাটকাঠি বিক্রয়কে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

  • আপলোড তারিখঃ ১৯-০৩-২০১৯ ইং
ফুলবগাদিতে পাটকাঠি বিক্রয়কে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার ফুলবগাদিতে পাটকাঠি বিক্রয়কে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের ফুলবগাদি গ্রামের পূর্বপাড়ার জালাল উদ্দীনের ছেলে উজির (৪৫)। এ সময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জানা যায়, কয়েকদিন পূর্বে আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের ফুলবগাদি গ্রামের উজিরের ছেলে শাকিল (১৫) প্রতিবেশী স্বপনের (১৪) কাছ থেকে ১শ’ ৫০টাকা দিয়ে তিন আটি পাটকাঠি ক্রয় করে। এই পাটকাঠি নিয়ে স্বপনের দুই মামা একই এলাকার মৃত মনু কম্পানির দুই ছেলে হাইদার (৫০) ও তালেবের (৪৫) সাথে বাকবিত-া বাধে। এ ঘটনার কিছুদিন পর গতকাল আবার উজিরের ছেলে শাকিলের সাথে হাইদার ও তালেবের সাথে বাকবিত-ার সৃষ্টি হয়। একপর্যায়ে শাকিলের পিতা উজির ঘটনাস্থলে পৌছালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে উজির গুরুত্বর জখম হয়, উজিরের মাথায় ও শরীরের দা’য়ের কোপ লাগে। এ সময় উজিরের পরিবারের সদস্যরা উজিরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত উজির চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল ও উজিরের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান