বিজিবির অভিযান ভারতীয় মালামাল আটক
- আপলোড তারিখঃ
১৮-০৩-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শাড়ী, শেরওয়ানী, থ্রীপিচ, ওড়না, শার্টপিস, প্যান্ট, ব্যাগ, জিরা, কসমেটিকস, চকলেট, কেডস এবং খেলার বুট আটক করে চুয়াডাঙ্গা বিজিবি। গত শনিবার পৃথক পৃথক সময়ে পৃথক পৃথক স্থানে এ অভিযান চালানো হয়েছে।
চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর পরিচালক ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানিয়েছে, গত শনিবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা মেমনগরের রোড উপর থেকে ০৬টি শাড়ী, ০২টি শেরওয়ানী, ০২টি থ্রীপিস, ০২ টি ওড়না, ০৩টি শার্টপিস, ০১টি প্যান্ট, ০১টি ব্যাগ, ০৪ কেজি জিরা, ১৬২ টি কসমেটিকস, ৪৪টি চকলেট, ০১ জোড়া কেডস এবং ০১ জোড়া খেলার বুট আটক করে। যার আনুমানিক মূল্য ৭৪,৪২০/- টাকা। উপরে উল্লেখিত মালামাল কাষ্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
কমেন্ট বক্স