শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০১৯ ইং
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
সমীকরণ প্রতিবেদন: নিউজিল্যান্ডে দুটি মসজিদে বন্দুক হামলায় অনেক লোক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তারা এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। খবর বাসস ও বিডিনিউজের। রাষ্ট্রপতির কার্যালয় থেকে গতকাল শুক্রবার জানানো হয়, এক শোকবার্তায় রাষ্ট্রপতি নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের আশু আরোগ্য কামনা করেছেন। এদিকে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের কাছে এক শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি এ হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘ক্রাইস্টচার্চের দুটি মসজিদে গুলিবর্ষণের ঘটনা জানতে পেরে আমরা গভীর মর্মাহত। আমরা এই নৃশংস সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জানাই।’ শোকবার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার দৃঢ় অঙ্গীকারে অবিচল এবং আমরা সব ধরনের সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করি। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সন্ত্রাসবাদের হুমকি নির্মূলে নিউজিল্যান্ডসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা ও কর্মতৎপরতা অব্যাহত রাখবে। আমরা নিউজিল্যান্ডের জনগণ ও সরকারের পাশে আছি। শুক্রবার জুমার নামাজ আদায়ের সময় মুসল্লিদের ওপর গুলি চালানোর এ ঘটনাকে ‘নিউজিল্যান্ডের অন্ধকারতম দিন’ হিসেবে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন।


কমেন্ট বক্স
notebook

ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ ব্যাচের উদ্বোধন