সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গড়াইটুপিতে সার ডিলার নিয়ে বিভ্রান্তি!

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০১৯ ইং
গড়াইটুপিতে সার ডিলার নিয়ে বিভ্রান্তি!
প্রতিবেদক, তিতুদহ: সরকারি সার-কীটনাশক ডিলারের নতুন হালনাগাত করার উদ্যোগে জেলাব্যাপী চলছে তদন্ত। নীতিমালা অনুযায়ী বলা হয়েছে, প্রতিটি ইউনিয়নের স্থায়ী বাসিন্দারা এ ডিলার হওয়ার জন্য আবেদন করতে পারবে। তবে ইউনিয়নব্যাপী যদি কোন সুযোগ্য সার ব্যবসায়ী বা গোডাউন মালিক না থাকে তাহলে পার্শ্ববর্তী অন্য কোন ইউনিয়নের সার ব্যবসায়ী বা গোডাউন মালিকেরা ডিলার হওয়ার জন্য আবেদন করতে পারবে। তবে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন থেকে সার ব্যবসায়ী তেঘরী গ্রামের জাকির হোসেন, একই গ্রামের হাজী হারুন-অর-রশিদ, মামুন ট্রেডার্স ও শঙ্করচন্দ্র ইউনিয়ন আনোয়ার ট্রেডার্সের মালিক আনোয়ার হোসেন চুয়াডাঙ্গা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করে। নীতিমালা অনুযায়ী বলা হয়েছে, ইউনিয়নের বাইরের কোন সার ব্যবসায়ী এই ডিলারের জন্য আবেদন করতে পারবে না। সেখানে শঙ্করচন্দ্র ইউনিয়ন থেকে আনোয়ার ট্রেডার্সের মালিক আনোয়ার হোসেন গড়াইটুপি বাজারের এসে তদন্ত কমিটিকে অন্য গোডাউন দেখিয়ে নিজের গোডাউনে বলে দেখিয়ে দেয়। তদন্ত করে যাওয়ার ১৫-২০দিন পরে গতকাল মৃত শচীন অধিকারের ছেলে দীনু অধিকারীর কাছ থেকে ১ লাখ টাকা সিকিউরিটি ও মাসিক ২ হাজার টাকা ভাড়া বাবদ একটি চুক্তিনামা করে গোডাউন নেয়। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী হারুন অর রশিদ আনোয়ারের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত দরখাস্ত করে। সেখানে অভিযোগ পত্রে বলা হয়েছে শংকরচন্দ্র ইউনিয়নের ব্যবসায়ী আনোয়ার হোসেন অন্যের ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে নিজের প্রতিষ্ঠান বলে দাবি করে ডিলার নেওয়ার জন্য পায়তাঁরা করছে। এ বিষয়ে দীনু অধিকারী জানান, গতকালই সে আমার কাছ থেকে গোডাউন নিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববতী এক গোডাউনে নিজের সার রেখে তদন্ত কমিটিকে দেখায়। কিন্তু দীনুর থেকে গোডাউন নেওয়ার পর গতকালই তড়িঘড়ি করে ওই গোডাউনে সার ঢুকায়। এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী জানান, আমরা সঠিক তদন্ত করে ডিলারশীপ দিবো। যেন কোন দুর্নীতি না হয় সেদিকে আমাদের বিশেষ নজর থাকবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান