সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেতন বৈষম্য নিরসের দাবিতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০১৯ ইং
বেতন বৈষম্য নিরসের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহ অফিস: প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করে সহকারী শিক্ষকবৃন্দ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকরা অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন শিক্ষক নেতা আবু দাউদ, মোহাম্মদ আলী, ইকবাল হোসেন, আব্দুল হালিম, মল্লিকা কু-ু, আবু মাসুদ, হাসানুজ্জামান সোহাগ, মেহেদী হাসান, শবনম মুস্তারী, মনিউর রহমান, জামিল আহম্মেদ, কামরুল হাসান ও সুমনা আক্তার প্রমুখ। এ সময় বক্তারা, প্রধান শিক্ষকের পরের ধাপেই ১১তম স্কেলে তাদের বেতন নির্ধারণ ও সহকারী প্রধান শিক্ষক পদ বাতিল করার দাবি জানান। সেই সাথে শতভাগ পদন্নোতির দাবিও জানান তাঁরা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান