শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে অস্ত্রসহ চার ডাকাত আটক

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০১৯ ইং
মহেশপুরে অস্ত্রসহ চার ডাকাত আটক
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাটাখালি এলাকা থেকে গত বুধবার গভীর রাতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, দেশী তৈরী ধারালো অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করেছে। গ্রেফতারকৃত ডাকাতরা হলো- বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাঠালতলা গ্রামের আমজাদ হাওলাদারের ছেলে সুলাইমান, ফরিদপুরের মধুপুরের আশাপুর গ্রামের রমজান মন্ডলের ছেলে রাকিব মন্ডল, মাজেদ শিকদারের ছেলে রাসেল শিকদার ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কর্চাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে সুমন। ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল খায়ের খবরের সত্যতা স্বীকার করেছেন।


কমেন্ট বক্স
notebook

ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ ব্যাচের উদ্বোধন