সড়াবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে আহত
- আপলোড তারিখঃ
১৫-০৩-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের সড়াবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুবক চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের খাসপাড়ার আব্দুল জব্বারের ছেলে আল আমিন (২২)। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশী সলেমানের ছেলে রুবেলের (২৫) সাথে শীমগাছ কাটা নিয়ে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার একপর্যায়ে রুবেল বাড়ি থেকে রড এনে আল আমিনকে পিটিয়ে জখম করে। আল আমিনের পরিবারের সদস্যরা এ সময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত যুবক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল ও তার পরিবারের পক্ষ থেকে মামলার পরিকল্পনা চলছিল।
কমেন্ট বক্স