আলমডাঙ্গায় উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ
- আপলোড তারিখঃ
১৫-০৩-২০১৯
ইং
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আয়ুব হোসেনকে ইউপি আ.লীগ নেতৃবৃন্দের সমর্থন
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আয়ুব হোসেনের পক্ষে একাত্মতা ঘোষণা করেছে আলমডাঙ্গার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ইউপি নেতৃবৃন্দের এই ঘোষণায় পাল্টে গেল উপজেলা নির্বাচনের সমীকরণ। এখন হিসাব কষতে বসেছেন প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা পৌরসভাসহ ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি-সম্পাদকগণ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহন করেন। ভাঙবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশাবুল হক ঠান্ডুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলগাছি ইউপি চেয়ারম্যান, আমিরুল ইসলাম মন্টু, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক, সম্পাদক রকিবুল ইসলাম, ভাঙবাড়িয়া ইউপি সম্পাদক সাজিবার রহমান, খাদিমপুর ইউপি সাধারণ সম্পাদক বাবলুর রহমান, বাড়াদী ইউপি সভাপতি মকবুল হোসেন, জেহালা ইউপি যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান, হেলাল উদ্দীন, নাগদাহ ইউপি সম্পাদক হায়াত আলী, আইলহাঁস ইউপি সম্পাদক বাদল আলী, খাসকররা ইউপি সম্পাদক বিল্লাল গণি, বেলগাছি ইউপি সভাপতি সমীর কুমার দে, সম্পাদক নজরুল ইসলাম, ডাউকি ইউপি আহ্বায়ক খবীর উদ্দীন, যুগ্ম আহ্বায়ক ওয়াজেদ আলী, ডাক্তার আনিস, রোকনুজ্জামান নাহিদ, জামজামি ইউপি সভাপতি দীদার আলী, কালিদাসপুর ইউপি আহ্বায়ক জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, কামরুজ্জামান শামীম, কুমারী ইউপি সম্পাদক আব্দুর রাজ্জাক, হারদী ইউপি আওয়ামী লীগ নেতা আশিকুজ্জামান ওল্টু, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগ সভাপতি আবু মুসা, সম্পাদক সিরাজুল ইসলাম উপজেলা সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগ সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, জেলা যুবলীগ নেতা কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, সাইফুর রহমান পিন্টু প্রমুখ।
কমেন্ট বক্স