জীবননগরে ফেনসিডিলসহ নারী আটক
- আপলোড তারিখঃ
১৪-০৩-২০১৯
ইং
জীবননগর অফিস:
জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেনসিডিলসহ এক নারী আটক হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর থানার (ওসি) তদন্ত ফেরদৌস ওয়াহিদের নির্দেশে জীবননগর থানার এসআই নাহিরুল ইসলাম, এএসআই সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার পিচ মোড়ের হেলিপ্যাড নামক স্থানে অভিযান চালায়। এসময় উপজেলার পেয়ারাতলা গ্রামের নাসিম উদ্দিনের মেয়ে রাবেয়া খাতুনকে (৩০) ১০ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
কমেন্ট বক্স