সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে বাস উল্টে খাদে: আহত ১৫

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০১৯ ইং
কালীগঞ্জে বাস উল্টে খাদে: আহত ১৫
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকালে দিকে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের লাউতলা চারমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুত্বর। কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা সামছুল ইসলাম জানান, মহেশপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (ফেনী-জ-০৫-০০১১) কালীগঞ্জের চারমাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় বাসের প্রায় ১৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় কেউ মারা যায়নি। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান