সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী কারাগারে

  • আপলোড তারিখঃ ১৩-০৩-২০১৯ ইং
মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী কারাগারে
মেহেরপুর অফিস: মারামারি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল সোবানকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক শিরিন নাহার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোবান গাংনী উপজেলার কাজীপুর গ্রামের কেরামত উল্লাহর ছেলে। ২০১১ সালে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক সংঘর্ষের ঘটনায় প্রতিবেশী শহিদুল ইসলাম মেহেরপুর আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় সোবানকে ২ বছর সশ্রম কারাদন্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ডাদেশ দেন।


কমেন্ট বক্স