আলমডাঙ্গায় ট্রেনে কেটে একজনের মৃত্যু
- আপলোড তারিখঃ
১১-০৩-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা রেলস্টেশনের অদূরে ট্রেনে কেটে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম শওকত আলী মালিথা। তিনি কুষ্টিয়ার ইবি থানার নৃসিংহপুর গ্রামের ওফাতউল্লাহ মালিথার ছেলে। গতকাল রোববার সকাল ১০টার দিকে খুলনাগামী সাগড়দাড়ী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, রোববার সকালে শওকত আলী মালিথা আলমডাঙ্গা রেলস্টেশনের অদূরে ঘোরাঘুরি করছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগড়দাড়ী এক্সপ্রেস ট্রেনটি আলমডাঙ্গা স্টেশনে ঢুকছিল। ট্রেনের সাথে শওকতের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই সে মারা যায়। সংবাদ পেয়ে পোড়াদহ রেল পুলিশের কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে। পরে তার খন্ডিত লাশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই সংবাদ লেখা পর্যন্ত লাশের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
কমেন্ট বক্স