সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১১-০৩-২০১৯ ইং
নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত
দর্শনা কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচন দর্শনা অফিস: দর্শনা কেরুর শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচনে নির্বাচিত কমিটির শপথগ্রহন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে দর্শনা কেরুর শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে নির্বাচন কমিটি কর্তৃক এ শপথ পাঠ অনুষ্ঠিত হয়। নির্বাচিত কমিটির শপথ বাক্যপাঠ করান কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোশারফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এনায়েত হোসেন। নির্বাচন কমিটির সদস্য সচিব ফিদা হাসান বাদশা, সদস্য আব্দুল ফাত্তাহ, আক্রাম হোসেন ও জহির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (কারখান) আনোয়ার কবির, মহাব্যবস্থাপক (কৃষি) উত্তম কুমার কু-ু, মহাব্যবস্থাপক ডিষ্টিলারী কবির আহম্মেদ সরকার, উপব্যবস্থাপক সেলস (ডিষ্টিলারী) শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন কেরুর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচিত সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, নবনির্বাচিত সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সহসম্পাদক খবির উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সদস্য সেলিম খান, শরিফুল ইসলাম-১, ইয়ামিন হক, সাইফুদ্দিন, হাফিজুর রহমান, হাজী আকরাম আলী, বাবর আলী প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়ন পরিষদের অফিস সহকারী আশরাফুল হক। শপথ বাক্য পাঠের পূর্বে বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতদের এক বৈঠকে সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি ও সহসম্পাদকের পাশাপাশি সদস্য বাবর আলীকে সাংগঠনিক সম্পাদক, শরিফুল ইসলামকে অর্থ সম্পাদক, সেলিম খানকে দপ্তর সম্পাদক ও হাজী আকরাম আলীকে প্রচার সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।


কমেন্ট বক্স