চুয়াডাঙ্গার ভুলটিয়ায় একজনকে কুপিয়ে জখম
- আপলোড তারিখঃ
২০-০১-২০১৯
ইং
হাসপাতাল প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভুলটিয়া গ্রামে জমির নালা কাটাকে কেন্দ্র করে রহুজেল (৪০) নামের এক ব্যক্তিকে কোদাল দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রহুজেল চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামের শেখপাড়ার মৃত আমিন মন্ডলের ছেলে। তিনি জানান, গতকাল বেলা ১২টার দিকে ভুলটিয়া গ্রামের কেটোর বিল মাঠে জমির নালা কাটাকে কেন্দ্র করে একই এলাকার মৃত আদম সরকারের ছেলে ইয়াসিন (৪০) তাকে কোদাল দিয়ে কুপিয়ে জখম করে। ইয়াসিনের জমির ভেতর দিয়ে তার ধানে সেচ দেয়ার জন্য নালা কেটে ছিলেন রহুজেল। পরে ইয়াসিন এসে তার সেই নালাটি ভেঙে দেয়। এতে ইয়াসিন ও রহুজেল দুজনের মধ্যে বাক-বিত-ার সৃষ্টি হয়। বাকবিত-ার একপর্যায়ে ইয়াসিন কোদাল দিয়ে রহুজেলের মাথায় আঘাত করে। এতে সে রক্তাক্ত জখম হয়। পরে তার পরিবারের সদস্যরা তাকে মাঠ থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
কমেন্ট বক্স