রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রামকৃষ্ণপুর ধলা স্কুলে নবীন বরণ ও সংবর্ধনাকালে এমপি খোকন

  • আপলোড তারিখঃ ১৯-০১-২০১৯ ইং
রামকৃষ্ণপুর ধলা স্কুলে নবীন বরণ ও সংবর্ধনাকালে এমপি খোকন
মাধ্যমিক পর্যায়ে ফোন ব্যবহার করা যাবে না গাংনী অফিস: ‘মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন দেওয়া যাবে না। মাদকের মতোই এটা ঘাতক নেশায় রূপ নিয়েছে। তাই মাদকমুক্ত দেশ গঠনে ছোটদের হাতেও মোবাইল ফোন দেওয়া যাবে না। কিন্তু এ কাজে সহযোগিতা করতে হবে অভিভাবকদের। তাহলে সম্ভব এন্ড্রয়েডমুক্ত মাধ্যমিক বিদ্যালয়। এসব ফোনগুলো নানা ধরণের অশ্লীল কাজে ব্যবহৃত হচ্ছে। আমাদের আগামীর তরুণ প্রজন্ম এই নেশায় পড়ে নষ্ট হচ্ছে তাই, আজ থেকে আর এ সব ফোন মাধ্যমিক পর্যায়ে ব্যবহার হতে দেওয়া যাবে না।’ গতকাল শুক্রবার দুপুরে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজামান খোকন গাংনীর রামকৃষ্ণপুর ধলা মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাজেদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, ইউপি আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন ও পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে ২ ভারতীয় যাত্রীর পণ্য আটক