চুয়াডাঙ্গায় ইয়াবাসহ শরিফুলকে গ্রেফতার
- আপলোড তারিখঃ
১৮-০১-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দক্ষিণ গোরস্থানপাড়ার শরিফুলকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গতকালই মাদকদ্রব্য আইনে মামলাসহ তাকে সদর থানায় সোপর্দ করা হয়। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আসলাম পারভেজ, সহকারী উপপরিদর্শক আশিক সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় দক্ষিণ গোরস্থানপাড়ার খোকন আলীর ছেলে শরিফুল ইসলামকে (২৮) গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫ পিস ইয়াবা। পরে মাদকদ্রব্য আইনে মামলাসহ তাকে সদর থানায় সোপর্দ করা হয়।
কমেন্ট বক্স