বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার যমুনার মাঠ থেকে সন্দেভাজন দু’জন আটক

  • আপলোড তারিখঃ ২১-০২-২০১৮ ইং
আলমডাঙ্গার যমুনার মাঠ থেকে সন্দেভাজন দু’জন আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার যমুনার মাঠ থেকে মঙ্গলবার সন্ধ্যায় উজ্জল (২২) ও রুবেল (১৮) নামের দু’জনকে পুলিশ আটক করেছে। সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করার সময় লোকজন তাদের ধরে পুলিশ পুলিশে দেয়। জানা গেছে, কুষ্টিয়ার ইবি থানার আসাননগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে উজ্জল ও একই গ্রামের রইছ উদ্দিনের ছেলে রুবেল সন্ধ্যার দিকে আলমডাঙ্গার যমুনার মাঠে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল। এ সময় লোকজন তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ জানিয়েছে, তাদের সন্দেহভাজন ঘোরাফেরার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর হাসপাতালে ভারপ্রাপ্ত নার্সিং সুপারভাইজারের বিরুদ্ধে ২৫ নার্সের লিখিত অভিযোগ