বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফেসবুক পোস্ট দেখে অসুস্থ সিদ্দিকের পাশে ইউএনও তিথি মিত্র

খাদ্য ও নগদ অর্থ সহায়তা, চিকিৎসার আশ্বাস
  • আপলোড তারিখঃ ১৮-১১-২০২৬ ইং
ফেসবুক পোস্ট দেখে অসুস্থ সিদ্দিকের পাশে ইউএনও তিথি মিত্র

চুয়াডাঙ্গার তিতুদহে মাঠের মধ্যে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করা অসুস্থ ও অসহায় সিদ্দিক মিয়ার পাশে দাঁড়িয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর দুর্দশার কথা তুলে ধরে সাহায্যের আবেদন জানানো হলে বিষয়টি নজরে আসে ইউএনওর। পরে তিনি সরেজমিনে গিয়ে সিদ্দিকের খোঁজখবর নেন এবং খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পাশাপাশি তাঁর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, তিতুদহের বড় আড়িয়া মাঠের একটি খেজুরবাগানের মধ্যে ছোট্ট একটি কুঁড়েঘরে একাকী বসবাস করেন সিদ্দিক মিয়া। ঘরহীন ও পরিবারহীন এই মানুষটি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। লিভারে পানি জমাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও অসহ্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন তিনি। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসার অভাবে দুর্ভোগ বাড়ে।


এ অবস্থায় গ্রামের এক যুবক ফেসবুকে সিদ্দিকের অসহায়ত্ব তুলে ধরে সহযোগিতার আবেদন জানান। বিষয়টি ইউএনও তিথি মিত্রের নজরে এলে তিনি দ্রুত তাঁর কাছে ছুটে যান। সেখানে সিদ্দিকের শারীরিক অবস্থা ও জীবনযাপনের খোঁজ নেন। পরে তাঁর হাতে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন এবং চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ^াস দেন।


এদিকে, একই এলাকায় ছাগল মারা যাওয়ায় ক্ষতিগ্রস্ত ৬৩ আড়িয়ার সোহাগী বেগমকেও শুকনা খাবার সহায়তা দেন ইউএনও। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চরম কষ্টের মধ্যে দিন কাটছিল সিদ্দিকের। অসুস্থতা ও একাকিত্বের কারণে তাঁর পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। ইউএনওর এই উদ্যোগে তিনি কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। অসহায় মানুষের দুর্দশায় দ্রুত সাড়া দিয়ে পাশে দাঁড়ানোয় তিথি মিত্রের এমন মানবিক উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে।
স্থানীয়দের মতে, প্রশাসনের দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিকতারও পরিচয়। ইউএনওর এই উদ্যোগ সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় হাজী শামসুজ্জোহা বিশ্বাসের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত