বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফুলবগাদী প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটিকে সংবর্ধনা

শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা
  • আপলোড তারিখঃ ১৮-১১-২০২৬ ইং
ফুলবগাদী প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটিকে সংবর্ধনা

আলমডাঙ্গা উপজেলার ফুলবগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আলামিন হক ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে দিনব্যাপী বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয়। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমজি মুবিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মো. আমানউল্লাহ আমান।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ, জাতি ও রাষ্ট্র গঠনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন অত্যন্ত জরুরি। প্রাথমিক শিক্ষা হলো লেখাপড়ার প্রথম ভিত্তি। এ ভিত্তি মজবুত করতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে যা যা করণীয়, তিনি তা করবেন বলে আশ্বাস দেন। তিনি বলেন, ফুলবগাদী তাঁর জন্মভূমি এবং তিনি এ বিদ্যালয়েই লেখাপড়া করেছেন। প্রাথমিক শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে বিদ্যালয়গুলো নিয়মিত পরিদর্শন করা উচিত। এছাড়া ফুলবগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দলমত-নির্বিশেষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমজি মুবিন। নবনির্বাচিত সভাপতি মো. আলামিন হক বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও লেখাপড়ার মান বাড়াতে তিনি সবার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। বিদ্যালয়টিকে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করবেন তিনি।


দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ফুলবগাদী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. হাফিজুর রহমান। তিনি বলেন, গ্রামে একটি মাত্র প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তাই দলমত-নির্বিশেষে সবাইকে একসঙ্গে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে হবে। ফুলবগাদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নবনির্বাচিত কমিটির শিক্ষক প্রতিনিধি মো. ইব্রাহিম হোসেনও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।


এছাড়া বক্তব্য দেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রমজান আলী, মো. আনোয়ার হোসেন, শ্রী নির্মল কুমার, হাজী মো. ফারুক হোসেন, মো. ফারুক হোসেন, মো. হাসেম আলী ভাষা, মো. বাদশা, মো. তাহাজউদ্দীন তানু, মো. হারুন অর রশিদ, মো. কুতুবুল আহসান, মো. মিজানুর রহমান, মো. ইসরাইল হোসেন, মো. ওহিদুল, মো. সামোদ আলী, মো. মনিন, মো. মাগরিবুল হক, মো. ইউনুচ আলী, মো. আকরুল হোসেন, মো. আবুছদ্দীন, মো. আশরাফুল হক বিপ্লব মেম্বার ও মো. ইউনুচ আলী মণ্ডল।


অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. রহিমা খাতুন, মোছা. আল্পনা খাতুন, মো. আশরাফুল ইসলাম ও অফিস সহায়ক মো. এনামুল হকসহ শিক্ষক পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অতিথিদের ব্যাজ পরিয়ে বরণ, জাতীয় সংগীত পরিবেশনসহ নানা আয়োজন ছিল। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি চলে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহিদুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় হাজী শামসুজ্জোহা বিশ্বাসের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত