আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার যমুনার মাঠ থেকে মঙ্গলবার সন্ধ্যায় উজ্জল (২২) ও রুবেল (১৮) নামের দু’জনকে পুলিশ আটক করেছে। সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করার সময় লোকজন তাদের ধরে পুলিশ পুলিশে দেয়। জানা গেছে, কুষ্টিয়ার ইবি থানার আসাননগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে উজ্জল ও একই গ্রামের রইছ উদ্দিনের ছেলে রুবেল সন্ধ্যার দিকে আলমডাঙ্গার যমুনার মাঠে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল। এ সময় লোকজন তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ জানিয়েছে, তাদের সন্দেহভাজন ঘোরাফেরার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
