শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পলেন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২৬ ইং
মেহেরপুরে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পলেন গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ মেহেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহফুজুর রহমান পলেনকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে মেহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মল্লিকপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ওসি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার মো. মনিরুল ইসলাম (মনি)-এর ছেলে। পুলিশ জানায়, পলেন মেহেরপুর সদর থানার একটি নিয়মিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। মেহেরপুর জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।



কমেন্ট বক্স
notebook

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দামুড়হুদায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল