সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর স্বেচ্ছাসেবক দলের মিছিল

  • আপলোড তারিখঃ ২৩-১১-২০২৬ ইং
মেহেরপুর স্বেচ্ছাসেবক দলের মিছিল

ফ্যাসিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল রোববার দুপুরে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু এবং সদস্য সচিব শহিদুল ইসলামের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপির পার্টি অফিস থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।


সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো ধরনের ফ্যাসিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যের অপচেষ্টা কঠোর হাতে প্রতিহত করা হবে।


এসময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সজীব, যুগ্ম আহ্বায়ক ফিরাজুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক সজল। এছাড়া মেহেরপুর সদর উপজেলা, গাংনী উপজেলা, মুজিবনগর উপজেলা, সদর পৌরসভা, গাংনী পৌরসভাসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।



কমেন্ট বক্স
notebook

গাংনীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার