মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় জনসচেতনতামূলক সভা, সহযোগিতা চাইলেন ৬ বিজিবির অধিনায়ক

সীমান্তে অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান
  • আপলোড তারিখঃ ২৪-১১-২০২৬ ইং
দর্শনায় জনসচেতনতামূলক সভা, সহযোগিতা চাইলেন ৬ বিজিবির অধিনায়ক

ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন, নারী ও শিশু পাচার এবং মাদক চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকার মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তে সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা জয়নগর সীমান্তের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন।


সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার, বিজিবির সহকারী পরিচালক রাজ মাহমুদ ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন।


সভায় বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইন, নারী ও শিশু পাচার এবং মাদক চোরাচালানের মতো অপরাধ প্রতিরোধে বিজিবি সদস্যরা কাজ করে যাচ্ছেন। সীমান্ত এলাকার সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।


সভায় স্থানীয় জনসাধারণের পক্ষে বক্তব্য দেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মো. হাবিবুর রহমান বুলেট, মো. মশিউর রহমান, মো. নাহারুল ইসলাম মাস্টার, সাবেক পৌর কাউন্সিলর মো. শরিফ উদ্দিন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের সদস্য চঞ্চল মেম্বার এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুন।


এসময় দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনাল