মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নতুন কমিটির নেতৃত্বে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা
  • আপলোড তারিখঃ ২৪-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় নতুন কমিটির নেতৃত্বে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি জুয়েল মাহমুদ ও সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ রানার নেতৃত্বে শহরে মোটরসাইকেল শোডাউন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার পর শতাধিক মোটরসাইকেল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এ শোডাউন করেন সংগঠনটির নেতা-কর্মীরা। শোডাউন থেকে দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান এবং দলটির নেতা-কর্মীদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করার বার্তা দেওয়া হয়। এসময় ছাত্রদলের নেতারা জানান, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য রুখে দিতে তাঁরা সর্বদা প্রস্তুত রয়েছেন। শোডাউনে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনাল