মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা

  • আপলোড তারিখঃ ২১-১০-২০২৬ ইং
মেহেরপুরে আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।‎ সভায় চুরি-ছিনতাই, মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং ও সাম্প্রদায়িক উসকানিসহ বিভিন্ন অপরাধ দমন এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। গতকাল মঙ্গলবার বেলা ১০টায় মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেহেরপুরের পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিভিন্ন ধরনের অপরাধ দমন এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সদস্যদের সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জেলার সব শ্রেণির নাগরিককে পুলিশি সেবা দেওয়ার নির্দেশনা দেন পুলিশ সুপার। এছাড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।


সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জামিনুর রহমান খান এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় টিআরসি নিয়োগের প্রথম দিনের বাছাই সম্পন্ন