বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

  • আপলোড তারিখঃ ১৩-০৫-২০২৬ ইং
মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনের মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক আজিরুন্নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ।


‎বিশেষ অতিথি ছিলেন আরএমও ডা. জাহিদুল হক ও ডা. ফজলুর রহমান। সিনিয়র স্টাফ নার্স সুজন সরকারের সঞ্চালনায় ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ-জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’ শীর্ষক আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিএনএ’র সহসভাপতি আসাদুল হক ও সাধারণ সম্পাদক তুষার বিশ্বাস। ‎এসময় আরও বক্তব্য দেন সুপারভাইজার বেলায়েতুন নেসা, সুশীলা মন্ডল, কুলসুম আরা খাতুন, মিডওয়াইফ ফাতেমা আক্তার প্রমুখ। পরে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে কেক কাটা হয়।


‎এর আগে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। সিভিল সার্জন ডা. আবু সাঈদের নেতৃত্বে র‍্যালিটি মেহেরপুর পৌরসভার পাথর গেটের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনের সামনে গিয়ে শেষ হয়। ‎র‍্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরএমও ডা. জাহিদুল হক, উপ-সেবা তত্ত্বাবধায়ক আজিরুন্নেসা, সুপারভাইজার ইসমত আরা, বেলায়েতুন নেসা, সোনালী হাওলাদার, সুশীলা মন্ডল, বিএনএ’র সহসভাপতি আসাদুল হক ও সাধারণ সম্পাদক তুষার বিশ্বাস প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত