শুক্রবার, ১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাংবাদিক হামিদুল ইসলামের মায়ের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ০১-০৫-২০২৬ ইং
সাংবাদিক হামিদুল ইসলামের মায়ের ইন্তেকাল

মেহেরপুরের বারাদীর সাংবাদিক হামিদুল ইসলামের মা রিজিয়া বেগম (৬৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে অসুস্থতা অনুভব করলে তাকে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় তার ডায়াবেটিস, লিভার ও কিডনি সংক্রমণ ধরা পড়ে। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার তেমন উন্নতি না হওয়ায় প্রায় এক মাস আগে তাকে বাড়িতে এনে চিকিৎসা চলছিল। এর মধ্যেই বৃহস্পতিবার সকালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


বাদ যোহর নামাজের পর জানাজা শেষে মোমিনপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহবুব চান্দু, মেহেরপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াদুল মোমিন, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।



কমেন্ট বক্স
notebook

শৈলকূপার এক প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে গাল টেনে ছিঁড়ে দেওয়ার হুমকি