বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কাজে ফাঁকি দেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

  • আপলোড তারিখঃ ১২-১২-২০১৯ ইং
কাজে ফাঁকি দেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
চুয়াডাঙ্গায় ফুটপাত ঢালাইকরণ কাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ‘তালতলা স্কুলপাড়া স্লাম’র ফুটপাত ঢালাইকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে এ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. ওবাইদুর রহমান চৌধুরী জিপু। উদ্বোধনকালে পৌর মেয়র তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘এ ফুটপাত আপনাদের, আপনারাই এখানে চলাচল করবেন, বিধায় কাজ বুঝে নেওয়ার দায়িত্বও আপনাদের। এ জন্য যাতে রাস্তার মান ভালো হয়, সে জন্য পাথর, বালি ও সিমেন্ট ঠিক মতো দেওয়া হচ্ছে কি না, পাশে দাঁড়িয়ে থেকে পর্যবেক্ষণ করবেন। কাজে অনিয়ম হলেই আমাকে জানাবেন।’ তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে ঢালাই কাজে ব্যবহৃত মালামাল নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, চুয়াডাঙ্গা হতে পরীক্ষা করা হয়েছে। এরপরেও ফাঁকি দেওয়া কিংবা কারচুপি করা হলে তাৎক্ষণিক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসান মানু, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মোছা. সুলতানা আরা রতœা, নির্বাহী প্রকৌশলী মো. আয়ুব আলী, বস্তি উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুস সবুর খান, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, প্রকল্পের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার মো. নুরুল্লাহ আল সাদরি, উপসহকারী প্রকৌশলী আব্দুল কাদের, পৌরসভার কার্য সহকারী মো. সোহেল, স্লাম কমিটির সভাপতি মোছা. রুপালি বেগম, সহসভাপতি নেহারুন বেগমসহ এসআইসি কমিটির সব সদস্য। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্পের কমিউনিটি ফিল্ড ওয়ার্কার মো. আলী রেজা, সাবেক কাউন্সিলর আ. সামাদ, বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন, স্থানীয় আওয়ামী যুবলীগের নেতা রানা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল আজিজ জোয়ার্দ্দার মিণ্টু, সাহাবুল আলম জুয়েল, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি প্রমুখ। প্রকল্প সূত্র জানায়, এডিবির অর্থায়নে তালতলা স্কুলপাড়া স্লামে ২২টি সিঙ্গেল ইউনিট টয়লেট, ২টি ডাস্টবিন, ২১০ মিটার ফুটপাত নির্মাণ, ১৬টি আধুনিক সোলার স্ট্রিট লাইট স্থাপন ও ৬টি হস্তচালিত গভীর নলকূপ স্থাপন করা হবে। কাজটি বাস্তবায়ন হলে স্লামবাসীর জীবনযাত্রার মান বৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়ন হবে। উদ্বোধন শেষে স্লামবাসীর সাফল্য কামনা করে দোয়া করা হয়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন