শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ক্ষমতায় গেলে ব্যবসায়ীরা চাঁদামুক্ত হবেন

চুয়াডাঙ্গা পৌর এলাকায় গণসংযোগে অ্যাড. রাসেল
  • আপলোড তারিখঃ ০৩-০৯-২০২৫ ইং
ক্ষমতায় গেলে ব্যবসায়ীরা চাঁদামুক্ত হবেন

চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট রাসেল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাছপট্টি, সিঅ্যান্ডবি ও ভিমরুল্লাহ এলাকায় গণসংযোগ ও কুশল বিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার সকালে মাছপট্টি এবং বিকেলে সিঅ্যান্ডবি এলাকায় তিনি স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।


গণসংযোগে ব্যবসায়ীদের উদ্দেশে অ্যাড. রাসেল বলেন, ‘ব্যবসা-বাণিজ্য স্বাধীনভাবে না করতে পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ব্যবসায়ীরা আর চাঁদা দিতে বাধ্য হবেন না। সন্ত্রাসী কিংবা চাঁদাবাজদের ভয় দেখানো হবে না, সবাই নির্ভয়ে ব্যবসা করতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পরও কিছু প্রভাবশালী মহল ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। এতে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের মৌলিক অধিকার ও কল্যাণ নিশ্চিতের জন্য কাজ করছে। দেশের উন্নতির জন্য যা প্রয়োজন তাই করবে জামায়াত।’
গণসংযোগে জেলা জামায়াতের অর্থ সম্পাদক মো. কামাল উদ্দিন, প্রচার বিভাগের সেক্রেটারি হুমায়ুন কবীর, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, নায়েবে আমির মাহবুব আসিক শফি, আনোয়ার হোসেন, পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, জেলা যুব বিভাগের সেক্রেটারি আরিফুল ইসলাম, পৌর সহকারী সেক্রেটারি ইমরান হোসেন, কর্মপরিষদ সদস্য মতিয়ার রহমান, আবু জায়েদ আনসারী, হাফেজ ইকবাল হোসেন, ১ নম্বর ওয়ার্ড সভাপতি কাজী মাহফুজুর রহমান শামীম, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি শরিফ হাসান, ২ নম্বর ওয়ার্ড সভাপতি  নুরুজ্জামান, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি  মহিদুল ইসলাম  বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণও প্রার্থীকে বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার কথা তুলে ধরেন



কমেন্ট বক্স