বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিজয় একাত্তরকে হারিয়ে ইয়াং স্টারের জয়লাভ

  • আপলোড তারিখঃ ০৯-১১-২০১৯ ইং
বিজয় একাত্তরকে হারিয়ে ইয়াং স্টারের জয়লাভ
লোকনাথপুরে তুহিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে তুহিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে লোকনাথপুর ফুটবল মাঠে জাগরণী সংসদের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বিজয় একাত্তর একাদশকে ১-০ গোলে পরজিত করে ইয়াং স্টার একাদশ জয়লাভ করেছে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জাগরণী সংসদের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান খোকনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) কে এম জাহাঙ্গীর কবীর, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, লোকনাথপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিদুল হক সেণ্টু, ইউপি সদস্য রিকাত আলী ও লোকনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আমিন উদ্দিন বেল্টু। এ ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম ম-ল, রিয়াজ উদ্দিন, মতিয়ার রহমান, শফি মাস্টার, ইমান আলী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থাপনা করেন হাউলী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম অনিক বিশ্বাস। খেলা পরিচালনা করেন মিঠুন হোসেন, লিটন ও ইমন। টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন তামিন বিশ্বাস, জাহিদ হাসান কাদান, সাকিব (চাপা), ইমন, লিটন, সাইদুর, মুকিম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন