শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
দর্শনা ও দামুড়হুদা থানা পুলিশের পৃথক অভিযান

হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ১৬

  • আপলোড তারিখঃ ২৮-১১-২০২৬ ইং
হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ১৬

দর্শনা অফিস/ প্রতিবেদক, দামুড়হুদা:
চুয়াডাঙ্গার দর্শনা ও দামুড়হুদায় পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও মাদক ব্যবসায়ীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাত থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত দুই থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশনায় দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গহেরপুর গ্রামের বদর উদ্দিন হত্যা মামলার আসামি শাহাজান আলী মন্ডলকে (৫৫) গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে।


এছাড়া দর্শনা আনোয়ারপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে হোসেন আলী (১৮), যদুপুর গ্রামের মৃত বাবলু মিয়ার ছেলে তাহাজ উদ্দীন (৪০), দক্ষিণ চাঁদপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে সবুজ ওরফে লাল্টু (২৩), ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মুকুল ওরফে খোড়া (৩২), নেহালপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে মণ্টু মিয়া (৩৫), হরিশপুর গ্রামের মোমিনুল ইসলামের ছেলে সবুজ (৩২), ধান্যঘরা গ্রামের জামাত আলীর ছেলে আজমল হক (৩২) এবং আকন্দবাড়িয়া গ্রামের জুয়েলের স্ত্রী রাবেয়া খাতুনকে (৩০) গ্রেপ্তার করা হয়।


অন্যদিকে, দামুড়হুদা মডেল থানা পুলিশের পৃথক অভিযানে চুরি মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও মাদক ব্যবসার অভিযোগে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়ার নেতৃত্বে এসআই সুকান্ত বিশ্বাস ও এসআই পবিত্র বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে চুরি মামলায় বয়রা গ্রামের মো. মিরাজ (২৬) এবং জিআর-৩৭/২৫ মামলার গ্রেপ্তারি পরোয়ানামূলে ছোট দুধপাতিলা গ্রামের মো. জহির আলীকে (২৯) গ্রেপ্তার করা হয়।


এছাড়া কার্পাসডাঙ্গা এলাকা থেকে মাদক ব্যবসার অভিযোগে মো. শরিফুল ইসলামকে (২৬) এবং দলকা লক্ষ্মীপুর এলাকা থেকে মো. নিরব হোসেন (২০), মো. রাজু (২৬), মো. শামিম রেজা (২৫) ও মো. শফি মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করা হয়। দর্শনা থানার ওসি ইসমাইল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত শাহাজান আলী হত্যা মামলার আসামি। অন্যদের বিরুদ্ধেও থানায় বিভিন্ন মামলা রয়েছে। তাঁদের দুপুরে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, দামুড়হুদা মডেল থানা পুলিশ জানায়, নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার চারজনকে সামারি ট্রায়ালের মাধ্যমে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার ওসি রাসেল মিয়া বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!