শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে

বিএনপি ও অঙ্গ সংগঠনের পৃথক শোডাউন
  • আপলোড তারিখঃ ২০-১১-২০২৬ ইং
জীবননগরে আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে

সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে জীবননগরে মোটরসাইকেল শোডাউন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী পৃথক কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসব শোডাউনে অংশ নেন।


বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জীবননগর মুক্তমঞ্চ থেকে উপজেলা ও পৌর বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি মোটরসাইকেল শোডাউন বের করা হয়। শোডাউনে নেতৃত্ব দেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। মোটরসাইকেল শোডাউনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হামিদ, উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুজ্জামান, পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরসাফ হোসেন, সদস্যসচিব সুমন বিশ^াস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্যসচিব রিমন, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।


এর আগে গত বুধবার রাতেও একই প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে জীবননগরে মোটরসাইকেল শোডাউন করেন উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েনের নেতৃত্বে শোডাউনটি জীবননগর হাসপাতাল গেট থেকে শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়।


এদিকে একই প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় জীবননগর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আরও একটি মোটরসাইকেল শোডাউন আয়োজনের করা হয়েছে। পৃথক এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জীবননগর শহরে রাজনৈতিক তৎপরতা ও কর্মচাঞ্চল্য দেখা যায়।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে