বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ক্যাশলেস লেনদেন ও ‘বাংলা কিউআর’ প্রচারে ক্যাম্পেইন

  • আপলোড তারিখঃ ১৮-১১-২০২৬ ইং
ক্যাশলেস লেনদেন ও ‘বাংলা কিউআর’ প্রচারে ক্যাম্পেইন


গ্রাহকদের দৈনন্দিন লেনদেন সহজ, নিরাপদ ও দ্রুততর করার পাশাপাশি ডিজিটাল অর্থনীতির প্রসারে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে ক্যাশলেস লেনদেন ও ‘বাংলা কিউআর’ বিষয়ক সচেতনতামূলক প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১০টার দিকে পূবালী ব্যাংক পিএলসি, আলমডাঙ্গা শাখার উদ্যোগে হাটবোয়ালিয়া বাজারে অবস্থিত ব্যাংকটির ইলেকট্রনিক বুথ প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. সেলিম রেজা। এসময় উপস্থিত ছিলেন শাখার অ্যাডভান্স ইনচার্জ মো. নাসির উদ্দিন, ব্যাংক কর্মকর্তা নিগার সুলতানা, সুশ্মী রহমান চৈতি, সাদ আক্কাস, রবিউল ইসলাম অমি, মো. সাইদুল ইসলাম ও হিরক মন্ডল।


এছাড়া উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান এবং এ কে এম জাহিদ হাসান জিন্টু মাস্টার। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ছিলেন আঃ সালাম, সিদ্দিকুর রহমান, হামিদুর ইসলাম হামিদ, মামুন হোসেন, লাল্টু হোসেন, বেল্টু হোসেন, দিরাজ বিশ্বাস, ডা. মাসুম, শাহিবুল ইসলাম ও সুমন আলীসহ বাজারের অন্যান্য ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


ক্যাম্পেইনে মূল বক্তব্য দেন পূবালী ব্যাংকের আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. সেলিম রেজা। এছাড়া বক্তব্য দেন এডিসি বিভাগের কর্মকর্তা সাদ আক্কাস। স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মুজিবুল ইসলাম ও মো. জামাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন এডিসি বিভাগের কর্মকর্তা রবিউল ইসলাম অমি।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা রেলস্টেশন আধুনিকায়নে দেড় বছরের কাজ তিন বছরেও শেষ হয়নি