সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভাংবাড়ীয়ায় ৪৭তম তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অনুষ্ঠানে শরীফুজ্জামান শরীফ

পবিত্র কোরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করতে হবে
  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২৬ ইং
ভাংবাড়ীয়ায় ৪৭তম তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অনুষ্ঠানে শরীফুজ্জামান শরীফ

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে দুই দিনব্যাপী ৪৭তম ঐতিহাসিক বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে মাদ্রাসার ছয়জন হাফেজ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক হিসেবে পাগড়ি পরিয়ে দেওয়া হয়। গতকাল শনিবার বাদ মাগরিব থেকে মাদ্রাসা প্রাঙ্গণে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে এই মাহফিল অনুষ্ঠিত হয়। 


মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। মাহফিলে প্রধান তাফসিরকারক হিসেবে আলোচনা পেশ করেন মেহেদী হাসান মিজবাহ (নওগাঁ)। দ্বিতীয় তাফসিরকারক হিসেবে আলোচনা করেন জিল্লুর রহমান বুলবুলি।


প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ ধর্মীয় মূল্যবোধ, পবিত্র কোরআনের শিক্ষা এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, পবিত্র কোরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করতে হবে। কোরআন ও হাদিসের নির্দেশনা অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, মানবিক ও আদর্শ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রুহুল আমিন, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাজিবুল হক রাজন, মাওলানা একরামুল হক, মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুল খালেক এবং সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম ঝন্টু মিয়া।


ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য এবং ভাংবাড়ীয়া ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।


মাহফিলের একপর্যায়ে মাদ্রাসার ছয়জন হাফেজ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক হিসেবে পাগড়ি তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক সোহেল রানা।



কমেন্ট বক্স
notebook

গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে