সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বিএনপি নেতা শওকত আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ১২-১০-২০২৬ ইং
দর্শনায় বিএনপি নেতা শওকত আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ মরহুম হাজী খন্দকার শওকত আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আসরের নামাজের পর দর্শনার কেরু ফুলতলায় দর্শনা টাইগার ক্লাবের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং দর্শনা থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও দর্শনা টাইগার ক্লাবের সাধারণ সম্পাদক রিয়েল ইসলাম লিয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দর্শনা পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চঞ্চল, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিঠু, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মান্নান মাস্টার, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান সজীব, ছানোয়ার হোসেন ও আবু সাঈদ রতন এবং দর্শনা টাইগার ক্লাবের সভাপতি ঝন্টু খান। এসময় মরহুমের ছেলে শাকিল খন্দকার তাঁর বাবার রুহের মাগফিরাত কামনায় উপস্থিত সবার কাছে দোয়া চান।
অনুষ্ঠানে যুবদল নেতা শাহীন, ছাত্রদলের নেতাকর্মী, দর্শনা টাইগার ক্লাবের সদস্য, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ এবং বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বক্তারা মরহুম হাজী খন্দকার শওকত আলীর রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরে মাওলানা ওমর আলী দোয়া পরিচালনা করেন। এ সময় মহান আল্লাহর দরবারে মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করা হয়।



কমেন্ট বক্স
notebook

খাল খনন ও অবৈধ বাঁধ অপসারণের দাবিতে দামুড়হুদার পীরপুরকুল্লায় মানববন্ধন