আলমডাঙ্গায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার দায়ে ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জানা গেছে, পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী পাট অধিদপ্তরের উদ্যোগে আলমডাঙ্গার আনন্দধাম রোডে অভিযান পরিচালিত হয়। অভিযানে অসিত ঘোষের আড়তে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১৩ এর ৪ ধারা লঙ্ঘন করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় শিব নারায়ণ ভৌতিকার আড়তে বিপুল সাহাকে একই আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনূর আক্তার। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ইউএনও অফিসের স্টাফ শঢিকুর রহমানসহ পুলিশের একটি দল।
আলমডাঙ্গা অফিস