দর্শনা রেলবাজার দোকান সমিতির কার্যালয়ে উন্নয়নের সহযোগিতার অংশ হিসেবে আর্থিক অনুদান দিয়েছেন দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির উপদেষ্টা ও দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মশিউর রহমান। গতকাল বুধবার সন্ধ্যায় দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ে দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উন্নয়নের জন্য অনুদান দেন।
অনুদান প্রদানকালে মশিউর রহমান বলেন, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সঙ্গে আমার আত্মার সম্পর্ক। এই প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে আমি সবসময় ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি এই প্রতিষ্ঠানের উপদেষ্টা, আমারও অনেক দায়িত্ব আছে। আমি সকলের কাছে দোয়া চাই এবং সমাজের কল্যাণে সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই।
এসময় উপস্থিত ছিলেন রেলবাজার দোকান মালিক সমিতির উপদেষ্টা ও দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের জয়েন্ট সেক্রেটারি ও বিএনপি নেতা আব্দুল হামিদ, দর্শনা বাজারের ব্যবসায়ী শাহাজান আলী, রেলবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন, সহ-সম্পাদক রিফাত রহমান, ক্যাশিয়ার মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সোহাগ হোসেন, ব্যবসায়ী প্রতিনিধি জুয়েলসহ রেলবাজার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ।
দর্শনা অফিস