বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলীতে জামায়াতের সভা, উন্নয়ন বরাদ্দ ঘোষণা

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০২৬ ইং
উথলীতে জামায়াতের সভা, উন্নয়ন বরাদ্দ ঘোষণা

জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মাগরিবের নামাজের পর উথলী বাজারের চটকাগাছ তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উথলী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রমের পর্যালোচনা এবং চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনের বিশেষ বরাদ্দের অর্থ ও উন্নয়নকাজের ঘোষণা দেওয়া হয়।


উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি এবং আসন্ন উথলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মহিউদ্দিন। এসময় আরও বক্তব্য দেন উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমির নুরুল হুদা, বায়তুলমাল সম্পাদক আব্দুল কুদ্দুস, সহকারী সেক্রেটারি ওবায়দুল্লাহ এবং ওলামা বিভাগের সভাপতি হাফেজ শরিফুল ইসলাম। সভা পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাসানুজ্জামান। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী, সমর্থক ও স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।


সভায় জানানো হয়, সংসদ সদস্য মো. রুহুল আমিনের পক্ষ থেকে উথলী ইউনিয়নের ধর্মীয় ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ইউনিয়নের সাতটি মসজিদের উন্নয়নে প্রতিটিতে ৩ লাখ টাকা করে মোট ২১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া একটি কবরস্থানের সংস্কার কাজে ৩ লাখ টাকা এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য ১ লাখ ৪৫ হাজার ১০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।


এছাড়া স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি বিতরণ এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ সহায়তা প্রদানের বিষয়ও তুলে ধরা হয়। বক্তারা ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায়