বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ কর্মশালা

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০২৬ ইং
জীবননগরে শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ কর্মশালা

জীবননগরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের জীবননগর উপজেলার কেন্দ্র শিক্ষকদের ব্যাচভিত্তিক দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এই কর্মশালার উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল আলম রাসেল।
কর্মশালায় সভাপতিত্ব করেন জীবননগর ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোছা. মারিয়া মাহবুবা। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা আজ বৃহস্পতিবার শেষ হবে। জানা গেছে, ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে শিশুদের প্রাথমিক শিক্ষা, সহজ কুরআন শিক্ষা, বয়স্ক শিক্ষার পদ্ধতি এবং শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।’



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায়