বুধবার, ১৭ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু

  • আপলোড তারিখঃ ১৭-০৬-২০২৬ ইং
আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু

আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের যাত্রী নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী ও চ্যানেল ডিওএর চেয়ারম্যান মো. হাসিবুল হক লিপুর উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের সহকারী প্রকৌশলী (টেলিকমিউনিকেশন) কায়জার রহমান উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। আলমডাঙ্গা রেল স্টেশন এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নাজমুল হক, চ্যানেল ডিওএর ডিরেক্টর অপারেশন খো. হাবিবুল করিম চঞ্চল, রিয়াসাত আজিম সম্পদ, সাব্বির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগে স্টেশনে পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার সময়ই সিসি ক্যামেরা স্থাপনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করা হয়েছিল। তবে বাংলাদেশ রেলওয়ের আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ায় ক্যামেরা স্থাপনের কাজ শুরু করা সম্ভব হয়নি। সম্প্রতি রেলওয়ের অনুমোদন মেলার পর রেল কর্তৃপক্ষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হলো।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের বড়বাবুর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ