শনিবার, ২৯ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযান

গাঁজাসহ আটক ৪ জনের কারাদণ্ড
  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০২৬ ইং
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় চুয়াডাঙ্গা। গতকাল বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা ও দর্শনা থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন- দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত কিতাব আলী সরদারের ছেলে আলম সরদার (৬৯), দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের আরজিবুল মণ্ডলের ছেলে শাকিল হোসেন (২৬), চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা পূর্বপাড়া গ্রামের কালাচাঁদ আলীর ছেলে আফনাজ হোসেন (৩১) এবং বঙ্গজপাড়া গ্রামের মৃত নাঈম উদ্দিনের ছেলে  আতিয়ার রহমান (৭০)।


ডিএনসি সূত্রে জানা যায়, আলম সরদারের কাছ থেকে ১০ গ্রাম, শাকিল হোসেনের কাছ থেকে ৪০ গ্রাম, আফনাজ হোসেনের কাছ থেকে ১০ গ্রাম এবং আতিয়ার রহমানের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম, আলম সরদারকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং শাকিল হোসেনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।


অপর দিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মমতাজ আফনাজ হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং আতিয়ার রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চুয়াডাঙ্গা জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট কাজী হায়দারের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত