নানা আয়োজনের মধ্যদিয়ে জাকজমকভাবে শুরু হতে যাচ্ছে আলমডাঙ্গা উপজেলার সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট আলমডাঙ্গা প্রিমিয়ার লিগের (এপিএল) সিজন-২। এবারের আসরে ১৬টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো- লিজেন্ডস অব মোমিন মালিতা, ফায়দা এগ্রো, বাদশা মোবাইল সার্ভিসিং, মা টেলিকম, রুবেল টেলিকম, অনুপনগর একাদশ, রোজা রাইডার্স, এনএস গ্রাউন্ড ব্রেকারস, পাঁচলিয়া কিংস, ফ্রেন্ডস ক্লাব, এনায়েতপুর একাদশ, রেড ড্রাগন, এরশাদপুর একাদশ, নওদাপাড়া একাদশ ও হাউসপুর সুপার জায়ান্ট।
আগামীকাল ১ মে শুক্রবার বেলা ৩টায় আলমডাঙ্গা শহরের জিস টাওয়ারে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে। এপিএল সিজন-২ সফলতার সঙ্গে সম্পন্ন করার জন্য উপদেষ্টা পরিষদ, পরিচালনা ও উপকমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটিতে আছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, ক্রীড়া সংগঠক গাউসুল কাউনাইন সুষম, ইকবাল হোসেন, মো. শরিফুল ইসলাম, মো. শরিফুল ইসলাম পিণ্টু, লিপু, মতিউর রহমান মতি, ইসলাম উদ্দিন ও সেলিম হোসেন।
পরিচালনা কমিটির আহ্বায়ক হলেন মামুনুর রশীদ মন্ডল, সদস্যসচিব মো. সাজ্জাদ হোসেন রুবেল, সদস্য সালেহীন কাউনাইন সামাউল, সামিমুল হাসান সানি, মাহমুদুল হক তন্ময়, আল ইমরান রাসেল, জাহিদ হাসান শুভ, আতিক হাসনাত রিংকু, মাসুদ রানা, কামরুল হাসান হিমেল, সোহাগ আহমেদ, হাফিজুর রহমান ও রাজু আহমেদ।
সকল টিমের মালিক ও অধিনায়ক পরিচালনা পরিচালনা কমিটির সদস্য হিসেবে থাকবেন। সাজসজ্জা, অভ্যর্থনা, আপ্যায়ন ও শৃঙ্খলা উপ-কমিটিতে আছেন নিসার আহমেদ শিশির, গোলাম কাওছার সজল, লিপটন, ছামিল, রাজবীর রাহুল, মিলন, সাজু, সবুজ,শুকুর, আরাফাত,পাপ্পু, রায়হান ও আকরাম হোসেন। আলমডাঙ্গা প্রিমিয়ার লিগ (এপিএল ) সিজন-২ এর সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বি টিম মাঠে।
সমীকরণ প্রতিবেদক