বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের ভিডিও কনফারেন্স

  • আপলোড তারিখঃ ১৬-১১-২০১৭ ইং
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের ভিডিও কনফারেন্স
বঙ্গবন্ধুর ভাষণ আন্তজার্তিক স্বীকৃতি পাওয়ায় ২৫ নভেম্বর আনন্দ মিছিল সফল করতে নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার বিষয়টি নিয়ে আগামী ২৫ নভেম্বর দেশব্যাপী আনন্দ উৎসব উদযাপন করবে বাঙ্গালী জাতি। গতকাল বুধবার বিকাল ৪টায় ভিডিও কনফারেন্সে এ কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। সারাদেশের সকল বিভাগীয় কমিশনার, মন্ত্রী পরিষদ বিভাগ ও জেলা প্রশাসন এ ভিডিও কনফারেন্সে অংশ নেয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জেলা পরিষদ সচিব নূরজাহান খানম, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহা. কলিমুল্লাহ, প্রফেসর সিদ্দিকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সরদ উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। বিকাল সাড়ে ৪টা নাগাদ ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘আমরা মনে করি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব ঐতিহ্য’ হিসাবে স্বীকৃতি পাওয়া জাতির জন্য তথা এর ইতিহাস ও ঐতিহ্যের জন্য একটি বিরাট অর্জন। বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য হিসেবে এর অন্তর্ভুক্তির মানে হচ্ছে চিরস্থায়ী বিশ্ব ঐতিহ্যের সঙ্গে এর সম্পৃক্ততা’। তিনি বলেন, এই বিরাট অর্জন উদযাপনের লক্ষ্যে আগামি ২৫ নভেম্বর বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের তথা সরকারি ও বেসরকারি সংগঠনসমূহের অংশগ্রহণে দেশব্যাপী আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। মুখ্যসচিব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্ব সম্পর্কে জনগণকে, বিশেষত শিক্ষার্থীদের এবং ভবিষ্যৎ প্রজন্মকে অবহিত করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহন করা হয়েছে। এই উদযাপন শুধুমাত্র উৎসবেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটা হবে সচেতনতা সৃষ্টির কর্মসূচি, যাতে শিক্ষার্থীরা এবং ভবিষ্যৎ প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সম্পর্কে সঠিকভাবে জানতে পারে। এই স্বীকৃতিকে বাঙ্গালী জাতি ও বাংলা ভাষার জন্য বিশাল গৌরব হিসাবে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে, বিশেষত শিক্ষার্থীদের, জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্ব সম্পর্কে জানা উচিত। তাদের জানা উচিত ‘মেমোরি অব ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার’ কি এবং বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য কি`। তিনি আরও বলেন, ‘এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করার লক্ষ্যে আমরা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ ক্লাস নেয়ার বিষয়টি বিবেচনা করছি’।


কমেন্ট বক্স
notebook

ছায়া মন্ত্রিসভার পথে বিরোধীদল, ক্ষমতার আয়নায় বিকল্প মুখ