বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথকভাবে এই আনন্দ মিছিল বের করা হয়।
চুয়াডাঙ্গা:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চুয়াডাঙ্গায় পৌর বিএনপির উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে স্বাগত মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় বাজার শহিদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু। তিনি বলেন, ‘আপনারা সকলেই জানেন- আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। তাই আমাদের নেতার আগমন উপলক্ষে সারাদেশের ন্যায় আমরা চুয়াডাঙ্গাতেও এই স্বাগত মিছিলের আয়োজন করেছি। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশে প্রবেশের সাথে সাথে দেশের লক্ষ-কোটি জনতা তাকে বরণ করে নেবে। আমরাসহ দেশবাসী অধীর আগ্রহে বসে আছি ওই দিনটির জন্য। চুয়াডাঙ্গা জেলাবাসীর পক্ষ থেকে আমরা তাকে স্বাগত জানাতে চাই। এবং তারেক রহমানের নেতৃত্বে একটি আদর্শ বাংলাদেশ, একটি সাম্য মানবতার বাংলাদেশ গড়তে চাই। তিনি আরও বলেন, ‘আগামী দিনে আমরা চুয়াডাঙ্গা জেলাবাসী ঐক্যবদ্ধভাবে শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে ধানের শীষের পতাকা নিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ঢাকার উদ্দ্যেশ্যে রওনা হবো। আমি সকলকে সেই কাফেলায় যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।’ এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল, মালিক সুজন, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন হাসান কাকন, বজলুর রহমান বজলু, মনজুর আলী, আশাদুল হক, হেলাল প্রমুখ।
চুয়াডাঙ্গা জেলা যুবদলের কর্মসূচি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর থেকে জেলা যুবদলের বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাহিত্য পরিষদে এসে মিছিলটি শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজিব খান, সহসভাপতি তৌফিকুজ্জামান তৌফিক, নাসির উদ্দিন খেদু, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাবলু, সহ-সাধারণ সম্পাদক আরিফ হোসেন, হুসাইন মোহাম্মদ আমির, সহ-পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক আবু সাঈদ, সদস্য সালমান হক উজ্জল, শাহবুদ্দীন, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব ইমরান মহরদার রিণ্টু, যুগ্ম আহ্বায়ক রায়হানুল ইসলাম কাজল, হাফিজুর রহমান হ্যাপি, সদর পৌর যুবদলের সদস্যসচিব আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক লালন সর্দ্দার, দর্শনা থানা যুবদলের সদস্যসচিব মিলন মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক টুটুল শাহ, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, আব্দুর হামিদ, মোস্তাফিজুর রহমান মহন, সদর উপজেলা দলের সদস্য রুবেল হোসেন, আব্দুর রশিদ, আব্দুল মতিন খোকন, সোহাগ, জহুরুল ইসলাম, টুটুল হোসেন, সেলু বিশ্বাস, আনারুল মেম্বারসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী। এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে স্বাগত মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর, নবগঠিত মাখালডাঙ্গা, শংকরচন্দ্র, কুতুবপুর ইউনিয়ন, আলমডাঙ্গা উপজেলার ১৫টি ইউনিয়ন- বাড়াদী, জেহেলা, খাদিমপুর, জামজামি, বেলগাছি, কালিদাসপুর, ডাউকি, আইলহাঁস, খাসকররা, নাগদাহ, ভাংবাড়ীয়া, গাংনী, চিৎলা, কুমারী, হারদী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া সদর উপজেলার নতুন ভান্ডারদোয়া গ্রামে ৬ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেনধানের শীষের নির্বাচনী প্রস্তুতি কমিটির প্রধান নজরুল, লিপ্টন, আবুল কালাম আজাদ, এম আর মুকুল, মহবুল হক, ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, এনায়েত উল্লাহ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পচা, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সহসভাপতি আব্দুল হাই প্রমুখ।
হাটবোয়ালিয়া:
‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’- স্লোগানে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে হাটবোয়ালিয়া বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় হাটবোয়ালিয়া বাজার থেকে শুরু হয়ে মিছিলটি বাজার এলাকা প্রদক্ষিণ করে হাটুভাঙ্গা গ্রাম ঘুরে পুনরায় হাটবোয়ালিয়া বাজারের চাররাস্তা মোড়ে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আতাউল হুদা, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস মিরা, সহ-সভাপতি মিজারুল ইসলাম বিজু, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদসহ ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি আয়ুব কসাই ও আজিবার রহমান কালু, সহসভাপতি জুরাল কসাই, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন। জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেল হুদা, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, আবুজার, সাধন বিশ্বাস, সাইফুল ইসলাম বদর, মুহিদুল ইসলাম, আবুল কালাম, মুকুলুজ্জামান মিলন, শুভসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান বলেন, দীর্ঘ ১৮ বছর পর আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরছেন। তার আগমন মানেই গণতন্ত্রের মুক্তি, মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরে পাওয়ার নতুন অধ্যায়।
মেহেরপুর:
মেহেরপুর জেলা বিএনপির কার্যালয় থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বিশাল আনন্দ মিছিল বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়। নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। এছাড়া অংশ নেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন ও রোমানা আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, জেলা জাসাসের সদস্যসচিব এ বাকাবিল্লাহ, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা এবং জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
গাংনী:
মেহেরপুরের গাংনীতে বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের নেতৃত্বে বিকেলে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। নির্বাচনী কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রা শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিএনপি নেতা ও উপাধ্যক্ষ নাসির উদ্দিন, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বিএনপি নেতা মনিরুজ্জামান গাড্ডু, সাবেক কাউন্সিলার আব্দুল্লাহিল মারুফ পলাশ, সাবেক কাউন্সিলার নাসির উদ্দিন, বিএনপি নেতা নুর ইসলাম, কাথুলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হোসাইন, সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা তারা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন, বিএনপি নেতা সুলেরী আলভী, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রেজওয়ানুল হক ইমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।
সমীকরণ প্রতিবেদক