সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

  • আপলোড তারিখঃ ১৩-১২-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

চুয়াডাঙ্গায় আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওজোপাডিকো চুয়াডাঙ্গা দপ্তরের আওতাধীন ৩৩/১১ কেভি ক্যাম্পাস উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।


ওজোপাডিকো থেকে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা বিদ্যুৎ চুয়াডাঙ্গা পৌরসভাভুক্ত প্রায় সমস্ত এলাকাতেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে সাতগাড়ি, কুলচারা, দিগড়ি, এতিমখানা পাড়া, ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়া এই বিদ্যুৎ-বিরতির আওতার বাইরে থাকবে। এছাড়া দামুরহুদা থানার ফকিরপাড়া ও উজিরপুর এলাকাতেও বিদ্যুৎ বন্ধ থাকবে।


বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নির্ধারিত কাজ দ্রুত শেষ হলে সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। আবার প্রয়োজনে কিছুটা সময় বৃদ্ধি পেতেও পারে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি জুবায়ের খানের সঙ্গে