মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গার আলুকদিয়ায় লাইসেন্স ছাড়া জৈবসার উৎপাদন

মর্ডান এগ্রোতে ৩০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২৫ ইং
মর্ডান এগ্রোতে ৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার আলুকদিয়ায় লাইসেন্স ছাড়াই জৈবসার উৎপাদনের অভিযোগে ‘মর্ডান এগ্রো’ নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বৈধ লাইসেন্স না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ ইকবাল, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমানসহ পুলিশের একটি টিম।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তার দেয়া তথ্যের ভিত্তিতে আলুকদিয়ার ‘মর্ডান এগ্রো’ প্রতিষ্ঠানে লাইসেন্স ছাড়া জৈবসার উৎপাদনের তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। পরে সত্যতা পাওয়ায় সার ব্যবস্থাপনা আইনে প্রতিষ্ঠানটির মালিক আরিফ হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


ইউএনও রিফাত আরা বলেন, ‘লাইসেন্স ছাড়া জৈবসার উৎপাদন করায় প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত তাদের উৎপাদন বন্ধ থাকবে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী