সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খালেদা জিয়ার পাশে ডা. জুবাইদা

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২৫ ইং
খালেদা জিয়ার পাশে ডা. জুবাইদা

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডন নেওয়া পিছিয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামীকাল রোববার কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নেওয়া হতে পারে তাকে। তবে গতকাল শুক্রবার খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। এদিকে বিএনপি নেত্রীর রোগমুক্তির কামনায় দেশের মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে তার মেডিকেল বোর্ড। গতকাল সন্ধ্যা সাড়ে ৮টার দিকে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে খালেদা জিয়ার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলেও জানিয়েছে মেডিকেল বোর্ড।
এদিকে, খালেদা জিয়াকে লন্ডন নেওয়া প্রসঙ্গে গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, চিকিৎসকরা নিশ্চিত করলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে। খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, চিকিৎসকরা আশা করছেন আগামীকাল (শনিবার) কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসে পৌঁছালে রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। বিগত আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে ছয় বছর কারারুদ্ধ করে রেখেছিল বলেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এর মধ্যে দুবছর তাকে নির্জন, পুরোনো কারাগারে আটক করে রাখা হয়েছে। সবাই সন্দেহ করেন, সেখান থেকেই তার রোগের সূচনা হয়। চিকিৎসার অভাবে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। করোনার সময় থেকে গত চার বছর তিনি গুরুতর অসুস্থ ছিলেন। এরপর তিনি সুস্থ হলেও কিছুদিন আগে আবার অসুস্থ হয়ে পড়েন।
এর আগে গতকাল সকালে বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, ‘কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে যাচ্ছে। গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। গতকাল তাকে লন্ডনে নেওয়ার কথা ছিল।


এদিকে খালেদা জিয়াকে দেখতে গতকাল ঢাকায় আসেন তারেক রহমানের পত্নী ডা. জুবাইদা রহমান। তিনি লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে গতকাল বেলা পৌনে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। শাশুড়িকে দেখতে সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান তিনি। আড়াই ঘণ্টার বেশি সময় এভারকেয়ারে ছিলেন তিনি। পরে বেলা আড়াইটার দিকে হাসপাতাল ত্যাগ করেন জুবাইদা রহমান। এরপর সেখান থেকে ধানমন্ডির পৈতৃক বাসভবনে পৌঁছান তিনি।


খালেদা জিয়াকে নিতে গত বৃহস্পতিবার ঢাকায় আসার কথা ছিল কাতার এয়ার অ্যাম্বুলেরন্সর। কিন্তু কারিগরি সমস্যার কারণে কাতারের সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসেনি। তবে নতুন তথ্যমতে, বিএনপি চেয়ারপারসনের জন্য জার্মানি থেকে ভাড়া করা একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। কাতার সরকারের ব্যবস্থাপনায় পাঠানো এ এয়ার অ্যাম্বুলেন্স আজ বিকালে ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে। ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ জানান, কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মান থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। শনিবার বিকালে ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।


১৩ দিন ধরে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল, তা কিছুটা উন্নতির দিকে। হৃদযন্ত্রে জটিলতাও কিছুটা কমেছে। তবে অন্য সমস্যাগুলো অনেকটাই অপরিবর্তিত। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে মধ্যবর্তী নিবিড় পরিচর্যা ইউনিট (এইচডিইউ) থেকে নিবিড় পরিচর্যা ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি জুবায়ের খানের সঙ্গে