মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে জামায়েতের নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা

  • আপলোড তারিখঃ ২০-১১-২০২৫ ইং
মেহেরপুরে জামায়েতের নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা

মেহেরপুর জেলা জামায়েতের উদ্যোগে নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ‎বুধবার বেলা সাড়ে তিনটার দিকে মেহেরপুর সরকারি কলেজ মাঠ থেকে জেলা জামায়াতের আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রাটি নেতৃত্ব দেন মেহেরপুর-মুজিবনগর আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খান।


‎এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, জেলা নায়েবে আমির মাওলানা মহাবুব উল আলম, জেলা রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা আমির মাওলানা সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমির মাওলানা খানজাহান আলী, জেলা বায়তুলমাল সম্পাদক মো. জারজিস হোসাইন, সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম, মুজিবনগর উপজেলা সেক্রেটারি মো. খাইরুল বাশার প্রমুখ। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী